ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে টাঙ্গাইলের দাইন্যার গৃহহীন পরিবারগুলোর কৃতজ্ঞতা

অনেক সুখ আর শান্তিতে বসবাস করছেন প্রধানমন্ত্রীর ঘর পাওয়া দাইন্যার গৃহহীন পরিবারগুলো। এরই মধ্যে অনেক পরিবারের ভাগ্যও খুলেছে মাথা গোজার ওই ঠাঁইটুকু পেয়ে। এক সময় যারা ছিল গৃহহীন, এখন তাদের অনেকেই সন্তানের উপার্জনের টাকায় গড়তে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রীর ঘরের পাশে একাধিক ঘর। এমনটা হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চরফতেপুর গ্রামে। উপকারভোগীরা অঙ্গীকার করলেও গুঞ্জন আর অভিযোগ উঠেছে ঘর বিতরণে টাকা নেয়ার।

জানা যায়, বিগত ২০১৬-১৭ সালে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চরফতেপুর গ্রামের ৮টি গৃহহীন পরিবার পান প্রধানমন্ত্রীর দেয়া ঘর। এ নিয়ে প্রধানমন্ত্রীর ঘর পাওয়া চরফতেপুর গ্রামের শিউলী আক্তার (৫০) বলেন, আমার স্বামী একজন সিএনজি চালক। দীর্ঘদিন ছিল না আমাদের মাথা গোজার মত কোন ঘর। গত চার বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর হয় আমাদের মাথার জোগার ঠাঁই। এখন আমার ছেলে চাকুরী করায় ওই ঘরের পাশেই নতুন একটি ঘর দেয়ার সুযোগ হয়েছে। নতুন করে আরো একটি ঘর দেয়ার কাজ শুরু করেছি। যতদিন বেঁচে থাকবো আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করবো। ঘর পেতে তাদের কোন টাকা লাগেনি বলেও জানান তিনি। বিধবা সুফিয়া বেগম (৪৮) বলেন, কৃষি কাজ করতেন আমার স্বামী। অনেক কষ্ট করছি। ঘর না থাকায় ছাপড়ায় থাকছি আমরা। গত চার বছর আগে প্রধানমন্ত্রীর দেয়া ঘরটি পাই। সেই ঘরেই বসবাস আমাগো। আমার পোলা কৃষি কাজ কৈইরা নতুন কৈইরা একটা ঘর দিছে। আমি ওই ঘরে থাকি আর আমার পোলা বউ নিয়া থাকে প্রধানমন্ত্রীর দেয়া ঘরটিতে। গৃহহীন রিক্সা চালক আনোয়ারের বোন আকলিমা (৩২) বলেন, আমার ভাই রিক্সা চালাইয়া খায়। ঘর বাড়ি না থাকায় প্রধানমন্ত্রীর দেয়া ঘরটি চেয়ারম্যান তারে দিছে। এহন বউ বাচ্চা নিয়া ওই ঘরে থাকতাছে ওরা। 
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাবলু মিয়া বলেন, সামনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ সুযোগ নিয়ে একটি মহল নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দেয়া ঘরে টাকা নেয়া হয়েছে এটিও প্রচার করছেন তারা। 
ads
ads
ads

Our Facebook Page

↑